দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের দাবিতে সুমি আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার পলাতক রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমি আক্তার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে। প্রায় আড়াই বছর আগে উত্তর ঝিকরহাটি এলাকার ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে তার বিয়ে হয়।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সুমি ও আকবরের মধ্যে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি আকবর দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমিকে প্রায়ই মারধর করা হতো।
রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে আকবর সুমিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। পরে ঘটনাটি জানাজানি হলে আকবর পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমির মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
যে আই